
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় পানিবন্দী দুর্গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পানিবন্দী দুর্গত ও বিপন্ন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।
সোমবার (১৩জুলাই) বিকাল থেকে তিনি পৌরসভার পানিবন্দী ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে ১০কেজি চাল, ১কেজি তেল,১কেজি লবণ,১কেজি চিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াসহ সাড়ে ১৪কেজির প্যাকেট ভর্তি খাদ্য সামগ্রী।
ত্রাণ সামগ্রী বিতরণ এলাকাগুলো হলো,পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া মোবারকপুর,৭নং পুরন্দরপুর,১নং ওয়ার্ড শান্তিনগর,২নং ওয়ার্ড কৃষ্ণনগর ৯নং ওয়ার্ড হাজের আলি এলাকার ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ওলিয়ার রহমান,ইন্সট্রাক্টর শিউলী খাতুন,ইউডিএফ কর্মকর্তা দুলাল দেবনাথ,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আখি খাতুন,যুবদল নেতা হাসানুল হক রুবেল,মুস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।