
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের উদ্যোগে শুক্রবার (২২ মে) সকাল ৭টায় ক্লাব প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুন্না।সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন
সভাপতি. আরাফাত কল্লোল ,
সাধারণ সম্পাদক. শাহাজাহান আলী ,
সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম ইকু,
উক্তসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ঝিকরগাছার প্রাক্তন ও কৃতি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে ক্রীড়াঙ্গনে উপজেলার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করা হবে। তারা তরুণদের খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত হয় ।