1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
অসুস্থ প্রবীণ বিএনপি নেতার খোঁজ নিতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম (হামিদ মোল্লা) - দৈনিক সত্যের দর্পণ অসুস্থ প্রবীণ বিএনপি নেতার খোঁজ নিতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম (হামিদ মোল্লা) - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

অসুস্থ প্রবীণ বিএনপি নেতার খোঁজ নিতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম (হামিদ মোল্লা)

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২১৩ Time View
অসুস্থ প্রবীণ বিএনপি নেতার খোঁজ নিতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম (হামিদ মোল্লা)

মোঃ খালিদ হাসান, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির প্রবীণ ও কারানির্যাতিত নেতা মোঃ বজলুর রহমান (৬৫)-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে যান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম (হামিদ মোল্লা)।

সাক্ষাৎকালে অসুস্থ বজলুর রহমানকে সান্ত্বনা দেন খাইরুল ইসলাম (হামিদ মোল্লা) এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি এবং প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

খাইরুল ইসলাম (হামিদ মোল্লা)-কে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবীণ বিএনপি নেতা বজলুর রহমান। আলাপকালে তিনি জানান, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হলে খাইরুল ইসলাম (হামিদ মোল্লা) তার জামিনের ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতার কথা স্মরণ করে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন বিএনপির এই প্রবীণ নেতা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নিয়মিত তাকে দেখতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD