1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩১৮ Time View
ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা রবিবার (১২জুলাই) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ সভায় সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম জলাবদ্ধতা ও কৃষি এবং কৃষকের প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জলাবদ্ধ এলাকার ক্ষতিগ্রস্ত কোন পরিবার থাকলে তাদের জরুরী খাদ্য সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ সহ জলবদ্ধতা নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ সবাইকে আশ্বস্ত করে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি ও পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

তিনি গণমাধ্যম কর্মীদের পরিস্থিতি সম্পর্কে মাঠ পর্যায়ে তথ্যভিত্তিক রিপোর্ট প্রদানের সহায়তার আহ্বান জানিয়ে বলেন, সার্বিক পরিস্থিতিতে আমরা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসক ও স্থানীয় জনগণের সমন্বয়ে মনিটরিং কমিটি করে দিয়েছি। জরুরী যে কোন প্রয়োজনে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো -বলেন উপজেলা নির্বাহী অফিসার।

এসময় উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,শিমুলিয়া ইউপি প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান,গদখালী ইউপি চেয়ারম্যান প্রিন্স আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD