1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল -২০২৬ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল -২০২৬ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল -২০২৬ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২১৭ Time View
ঝিকরগাছায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল -২০২৬ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ – ২০২৬ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। । ১৯ আগষ্ট (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ ।

এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, হাজিরআলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, বেজিয়াতলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী সমিতির সভাপতি ও পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দীন, ক্রীড়া শিক্ষক আবু আহসান প্রমুখ।

প্রস্তুতিমূলক সভায় বক্তারা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ প্রতিযোগিতা-২০২৬ সহ সকল বিষয় সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রতিযোগিতায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে নবাগত ইউএনওকেউপজেলা শিক্ষক পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন

ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD