1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত মোজ্জামেল হকের ছেলে জাকিরুল ইসলাম জ্যাকি’র বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন৷
বৃহস্পতিবার বিকালে তার নিজ বাসভনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাকিরুল ইসলাম জ্যাকি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি লক্ষ করছি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ও আমার পরিবারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যাতে আমার এলাকাজুড়ে আমার ও আমার পরিবারের মান সম্মানের ক্ষতি হচ্ছে । আপনাদের আর একটি বিষয় জানিয়ে রাখি, বিগত দিনে আমি ইউপি সদস্য নির্বাচন করি এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনেও আমি নির্বাচন করবো বলে আলোচনায় আছি। যাহার কারনে আমার রাজনৈতিক প্রতিপক্ষ শত্রুতা শুরু করেছে।এবং রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমার ভাইকে ষড়যন্ত্র করে গ্রেফতার করায়েছে। গ্রেফতার করানোর পরে আমার প্রতিপক্ষরা আমার নামে মিথ্যা মাদক ব্যবসা সহ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা সম্পর্ণ ভিত্তিহীন।

আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী আমার ব্যবসার বয়স প্রায় ১২ বছর। আমি নাকি গার্মেন্টস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করি এমন অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যাহার আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাহারাই বিগত দিনে কার ছত্রছায়ায় কি করেছে, এখনো তারা কি করছে তার সঠিক তদন্ত চাই। তাছাড়া আমি নাকি প্রশাসন কে ব্যবহার করে মানুষকে হয়রানি করে টাকা ইনকাম সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত আছি বলে এমন অপপ্রচার চালাচ্ছে, আমি সকল ঘটনার সঠিক তদন্ত চাই। যারা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের ও বিচার দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD