1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কাউনিয়ার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কাউনিয়ার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কাউনিয়ার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭১৯ Time View

বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কাউনিয়ার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি- ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রংপুরের কাউনিয়া তে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ভারতে পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানে কর্তৃক বিশ্ব নবী (সাঃ) এর অবমাননা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বেইলিব্রিজ যুব সমাজ ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর বেইলিব্রীজ বাজার এলাকার প্রায় প্রত্যেকটা মসজিদ থেকে খন্ড খন্ড আকারে মিছিল বের করে একত্রিত হন মুসল্লিরা । মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে বেইলিব্রীজ বাস স্ট্যান্ড এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেইলি ব্রিজ বাজার জামে মসজিদের সভাপতি নুরুল আমিন, পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বেইলিব্রিজ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সভাপতি সিরাজুল ইসলাম সুমন প্রমুখ।

বক্তাগণ বলেন, রসুল (সাঃ) সারা বিশ্বের সর্বকালের সেরা মানব। তাকে মানা অথবা না মানার স্বাধীনতা আছে। তবে অবমাননা করার অধিকার কারো নেই। বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তি দাবি ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আজ এই বিক্ষোভ মিছিল । আমরা বিশ্ব নেতাদের প্রতি এর সঠিক বিচারের এর কঠিন বিচার ও কটুক্তিকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।
পারে ভারত ফিলিস্তিন সহ সারা বিশ্বে নির্যাতিত মুসলানদের শান্তি কামনা দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাজার মসজিদ খতিব মুফতি রবিউল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD