1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার' সংঘবদ্ধ মাদক চক্রের ০১ সদস্যকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার' সংঘবদ্ধ মাদক চক্রের ০১ সদস্যকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার’ সংঘবদ্ধ মাদক চক্রের ০১ সদস্যকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭০৩ Time View

্যাবের অভিযানে রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার’ সংঘবদ্ধ মাদক চক্রের ০১ সদস্যকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ অক্টোবর ২০২৪ ইং তারিখ রাত্রী-২০.০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পশ্চিমপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ ডালিম হোসেন (৩৮), পিতা- মৃত ইউসূফ আলী, সাং- বানেশ্বর পূর্বপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। ওই সময় আসামির হেফাজত হতে যথাক্রমে, গাঁজা- ৪০ কেজি, মোবাইল ফোন- ০১টি, সীমকার্ড- ০২টি উদ্ধার করতে সক্ষম হন। ঘটনার বিবরণ প্রকাশ : র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পশ্চিম পাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দল উক্ত ঘটনাস্থল বানেশ্বর পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক রাজিব হাসান মিলন এর বসত বাড়ীর দক্ষিনে আম গাছের নিচে পৌছে ০২ জন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা কালে ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং অপর ০১জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে রাতের আধারে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দকৃত ০২ টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামি সংঘবদ্ধ মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে সুদূর কুমিল্লা জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উপরোক্ত আলামত সমূহ রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার পূর্বক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (১২ অক্টোবর ২০২৪ ইং) সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার' সংঘবদ্ধ মাদক চক্রের ০১ সদস্যকে গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 12/10/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD