
ঝিকরগাছায় অবৈধভাবে মুরগির খামার গড়ে ওঠায় স্বাস্থ্য ঝুঁকিতে শতাধিক পরিবার
আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে। যশোরেরঝিকরগাছায় বাণিজ্যিকভাবে যত্রতত্র গড়ে উঠেছে বিপুল পরিমান পোল্ট্রি খামার। শিক্ষিত বেকার যুবকদের পাশাপাশি নারী উদ্যেক্তাদের আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানের বিরাট সম্ভবনাময় শর্তেও আর্থিক সাবলম্বী হওয়ার এই শিল্পখাতটি কোনো নিয়ম-নীতি না মেনে গড়ে ওঠায় এসব পোল্ট্রি খামার জনস্বাস্থ্যের প্রতি চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনই একটি বাণিজ্যিক খামারের সন্ধান মিলেছে ঝিকরগাছা উজেলার পৌর সদরের জনবহুল এলাকা পায়রাডাঙ্গা (গাজীপাড়া) গ্রামে।
এখানে বেশ কয়েকটি পোল্ট্রি খামার কোনো অনুমোদন ছাড়ায় গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল (সোমবার) ১৪ সেপ্টেম্বর দুপুরে ওই গ্রামের বাসিন্দা সহকারী অধ্যাপক মমিনুর রহমান ও হোমিও চিকিৎসক ডাঃ সাব্বির আহম্মেদ ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে এসে স্থানীয় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান,তাদের নিকট প্রতিবেশী মাওঃ আব্দুল হকের ছেলে মোঃ তরিকুল ইসলাম জনবসতি এলাকায় ২টি লেয়ার/ব্রয়লার মুরগির খামার গড়ে তুলেছেন তার ফলে মুরগীর বিষ্ঠা ও শুটকি মাছের তৈরি মুরগীর খাদ্যের উৎকট দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত করছে।
মারাত্মক স্বাস্থ্য ঝঁকিতে পড়েছেন আশপাশ এলাকার বসবাসরত শতাধিক পরিবার। ইতোমধ্যে অনেকে শ্বাস কষ্টসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেন এই কলেজ শিক্ষক। তিনি আরোজানান,এব্যাপারে প্রতিকার দাবী করে অদ্য ১৪/১০/২০২৪ইং তারিখে ৬২জন ভুক্তভোগী এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন ।অতঃপর উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার অভিযোগ গ্রহণপূর্বক সহকারী কমিশনার(ভূমি) নাভিদ সরওয়ার সহ
৩সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দশনা দিয়েছেন।এব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাসদিয়েছেন ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসার। অভিযোগের অনুলিপি সরকারি বিভিন্ন দপ্তরসহ ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে দেওয়া হয়েছে।
আতাউর রহমান জসি
ঝিকরগাছা যশোর
১৫/১০/২০২৪