
রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিভাগীয় প্রতিনিধিদের
মতবিনিময়
আঃ হান্নান তানোর রাজশাহী থেকে – আজ ০৫/১০/২০২৪ রোজ শনিবার,দুপুর ১.৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজর মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ফয়সাল ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে মাননীয় অধ্যক্ষ ছাত্রদের অর্জিত বিজয় ও দেশ পুনর্গঠনে প্রশংসা করেন,এছাড়া ছাত্রদের পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।ছাত্র প্রতিনিধিরা জনগণের স্বার্থে ডাক্তারদের বন্ধু সুলভ আচরণ ও সুচিকিৎসার কথা বলেন,এছাড়া যে সকল ডাক্তাররা ছাত্র ও জনগণের পাশে দাঁড়িয়েছে,সাহায্য সহযোগিতা করেছে তাদের জোরপূর্বক বদলি না করতে দাবি জানানো হয়।মত বিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বিভাগীয় প্রতিনিধি হাসান শেখ ও মুনসুর হোসেন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।