
কুড়িগ্রাম প্রতিনিধি: আহত ছাত্র শক্তির সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান কুড়িগ্রাম জেলা শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি সুমন সরকার, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন শাওন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. জুবায়দুল ইসলাম লিটনসহ জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় খোঁজখবর নেন।