1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৫৪ Time View
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার

মোঃ খালিদ হাসান, দৌলতপুর উপজেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও চিলমারী সিমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমানে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানান, সোমবার ( ৬ জুলাই) রাত অনুমানিক ৯ টার পরে উপজেলার পশ্চিম ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এছাড়া মঙ্গলবার (৭ জুলাই) ভোর অনুমানিক ৫ টার পরে উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শান্তি পাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ।পৃথক এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তেতাল্লিশ (৪৩) বোতল ভারতীয় মদ, নয় লিটার দেশিয় মদ, চব্বিশ শত ষাট(২৪৬০) পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, পচ্চিশ শত পিস(২৫০০) সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং আটাত্তর প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD