1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় পারিবারিক ঘটনায় একযুবককে কুপিয়ে জখমের অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় পারিবারিক ঘটনায় একযুবককে কুপিয়ে জখমের অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় পারিবারিক ঘটনায় একযুবককে কুপিয়ে জখমের অভিযোগ

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৮ Time View
ঝিকরগাছায় পারিবারিক ঘটনায় একযুবককে কুপিয়ে জখমের অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে , মোহিনী কাটি গ্রামের মোস্তফা রহমানের ছেলে আব্দুর রহমানের সঙ্গে একই গ্রামের সামছুর গাজীর ছেলে মিন্টুর (৪০) পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মিন্টু ধারালো দা দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত আব্দুর রহমানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ডাক্তারে নিকট চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা মুক্ত, এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD