1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৫৭ Time View

কাউনিয়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন

কাউনিয়া( রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় ‘সমলয় পদ্ধতিতে’ ধান চাষাবাদের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার কুশা ইউনিয়নের বিজলের ঘুন্টি এলাকায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে স্বল্পসময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে ব্রিধান -২৯ উফশী জাতের চারা রোপনের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ পদ্ধতিতে ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, পরিচর্যার জন্য যন্ত্রপাতি ও ধানবপন, রোপণ থেকে শুরু করে কাটাই—মাড়াই—ঝাড় ও বস্তাবন্দিতে অত্যাধুনিক মেশিন সরবরাহ করা হবে। সমলয় পদ্ধতিতে জাতের ধান চাষে বীজবপনে ২৫ – ৩০ দিন ও চারা রোপণে ১৩০-১৪০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারা রোপণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভিন সাথী, এছাড়া অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাচারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রাচারণ অফিসার,উপসহকারী কৃষি কর্মকর্তা সহ সমিতির সদস্যবৃন্দ।

এ সময় উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা শাহনাজ পারভীন সাথী জানান রাইস ট্রান্সপ্ল্যান্টা‌রের মাধ‌্যমে এসব চারা রোপণ করা হবে। সমলয় পদ্ধ‌তি‌তে কাটা-মাড়াই হ‌বে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ‌্যমে। এতে ক‌রে শ্রমিক সংকট নিরসন হ‌বে। সেই সঙ্গে কম সম‌য়ের ম‌ধ্যে ফসল ঘ‌রে তুল‌তে পা‌র‌বে।’ সমলয় পদ্ধ‌তির ফ‌লে ক্ষে‌তে রোগবালাই কম হ‌বে ব‌লেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD