1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭৩ Time View

কাউনিয়ায় আলু চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় দেশের প্রাচীনতম বীজ কোম্পানি এ আর মালিক সীডস্ কোম্পানির উচ্চ ফলনশীল রেনমি ও কোরাজান আলু বীজের সম্প্রসারণে প্রদর্শনী প্লট পরিদর্শন ও মাঠ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামসিং গ্রামের কৃষকদের রেনমি ও কোরাজান জাতের আলু উৎপাদনে উৎসাহ প্রদানে এ মাঠ দিবস পালিত হয়েছে।
মাঠ দিবস অনুষ্ঠানে আলু চাষী মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ আর মালিক সীডস্ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদুর রহমান,
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়া মায়ের দোয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারি মোহাম্মদ তাজরুল ইসলাম, এ আর মালিক সীডস্ কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রুবেল মিয়া, রংপুর ডিস্ট্রিবিউটর আবদূর রহমান, আলুচাষী, কুদ্দুস আলী জহির রায়হান প্রমুখ ।
বক্তারা এ সময় রেনমি ও কোরাজান আলু বীজ সম্পকে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করে থাকেন,অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বলেন, এই জাতের আলু চাষে তারা লাভবান হচ্ছে প্রতি শতকে ৮০ কেজির উপরের বেশি প্রতিফলন হয় স্বল্প সময়ে আলু চাষে দামও ভালো পাওয়া যায়। আলু চাষী প্রায় ২০০ জন কৃষক সহ ওই অঞ্চলের প্রায় ৩ শতাধিক কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD