
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: আগামী ৫ আগস্ট ‘জুলাই দিবস-২০২৬’ পালনউপলক্ষে যশোরের ঝিকরগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
সভায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ঝিকরগাছার শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের বাবা নওশের আলী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।