1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী - দৈনিক সত্যের দর্পণ একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী

সাদ্দাম উদ্দীন রাজ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮০১ Time View
একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী

একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা- একদিনের সফরে নরসিংদীতে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি। শনিবার (১ জুন) সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে তিনি নরসিংদীর সার্কিট হাউজে আসেন। এ সময় মন্ত্রীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা প্রশাসক ড. বদিউল আলম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি বেলা ১২টায় শিশু একাডেমির হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাট চাষী, মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি দুপুর ২টায় পৌর পার্কে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং পাট অধিদপ্তর ও জেডিপিসি,বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন। বিকাল ৪টায় তিনি সার্কিট হাউজের হল রুমে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। সার্কিট হাউজ থেকে তিনি সরাসরি শিবপুর উপজেলার কারারচরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুট মিল পরিদর্শন করেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৬টায় সদর উপজেলার সাহেপ্রতাবে অবস্থিত তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুরো ইনস্টিটিউট ঘুরে দেখান এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল পরিদর্শন শেষে ঢাকার পথে ফিরবেন। এসময় তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একদিনের সফরে নরসিংদীতে এলেন বস্ত্র ও পাটমন্ত্রী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD