1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ট্রেনে কোটি টাকার হিরোইন উদ্ধার করলো বিজিবি - দৈনিক সত্যের দর্পণ ট্রেনে কোটি টাকার হিরোইন উদ্ধার করলো বিজিবি - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ট্রেনে কোটি টাকার হিরোইন উদ্ধার করলো বিজিবি

নাজমুল হক
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৯০৯ Time View

ট্রেনে কোটি টাকার হিরোইন উদ্ধার করলো বিজিবি

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রেনে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ৬শ গ্রামের উপর হিরোইন উদ্ধার করেছে বিজিবি-১৬ এর একটি দল।

সোমবার পূর্বরাত আনুমানিক সাড়ে আটটার সময় রাণীনগর রেলওয়ে স্টেশনে রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ট্রেনে অভিযান পরিচালনা করে মেজর ফারুক এর একটি দল।

অভিযান চালনাকারী দলের প্রধান ও বিজিবি-১৬ এর মেজর ফারুক জানান তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে হিরোইনের একটি বড় চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাণীনগর রেলওয়ে স্টেশনে বিজিবি’র একটি দল রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ট্রেনে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে সিটের নিচে হিরোইনের ছয়টি প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। ছয়টি প্যাকেটে আনুমানিক ৬ শতাধিক গ্রাম হিরোইন রয়েছে যার আনুমানিক বাজার মূল্য মনে করা হচ্ছে প্রায় কোটি টাকা। এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD