1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুর কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা আলতাফ হোসেন - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুর কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা আলতাফ হোসেন - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুর কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা আলতাফ হোসেন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৮০ Time View
দৌলতপুর কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা আলতাফ হোসেন

দৌলতপুর কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা আলতাফ হোসেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর কলেজের এডহক কমিটির সভাপতি হলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। গত ২ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিকী সরকার স্বাক্ষরিত পত্রে আলহাজ্ব আলতাফ হোসেন’কে সভাপতি ও মোঃ আলাউদ্দিন বাদলকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে। আলহাজ্ব আলতাফ হোসেনকে সভাপতি করায় মনোনয়ন বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন দৌলতপুর কলেজের ছাত্র-ছাত্রী ও সকল শিক্ষক কর্মচারী ছাড়াও দৌলতপুরের সাধারণ জনতা। এ বিষয়ে এলাকাবাসী ও সুশীল সমাজের মানুষ বলেন, আলতাব হোসেন একজন ক্লিন ইমেজের মানুষ তাকে সকল শ্রেণী পেশার মানুষ পছন্দ করেন এবং ভালোবাসেন । সেই কারণে ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকার থাকার সময়ে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আলতাব হোসেন দৌলতপুর কলেজের সভাপতি হওয়াতে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি আমাদের ছেলে মেয়েরা দৌলতপুর কলেজ থেকে আলতাব হোসেনের তত্ত্বাবধানে সু-শিক্ষা পেয়ে দেশ গড়ার কাজে লাগবে বলে আমরা আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD