1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল - দৈনিক সত্যের দর্পণ রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

রাজ উদ্দিন
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৮৮৪ Time View
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা- নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন পদে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছে। আজ ২মে বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৪ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসে সূত্রে জানা যায়-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলী আহমেদ দুলু, সাবেক পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, মো সোলায়মান খন্দকার ও জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ পনির হোসেন, এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল,ছাত্রলীগ নেতা সুমন মিয়া,মো:মারফত আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক ও নারী নেত্রী জোছনা বেগম। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন-বিকেল ০৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ০৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম অনলাইনে জমা পরে। ৫ মে মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD