1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ০৩ কেজি হেরোইন উদ্ধার' ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ০৩ কেজি হেরোইন উদ্ধার' ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ০৩ কেজি হেরোইন উদ্ধার’ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০৬২ Time View

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ০৩ কেজি হেরোইন উদ্ধার’ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী ও সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)দ্বয়ের যৌথ আভিযানিক দল ০৭ এপ্রিল ২০২৪ ইং তারিখ সময় বিকাল-১৮.১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রাণীনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, হেরোইন- ০৩ কেজি, মোবাইল ফোন- ০৪টি, সীম কার্ড- ০৪টি উদ্ধার করতে সক্ষম হন।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ শফিকুল ইসলাম (৪৪), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- চর কোদালকাটি, ২। মোঃ আলাউদ্দিন (৫৫), পিতা-মৃত নূর মোহাম্মদ, ৩। মোঃ সুমন (২৫), পিতা-মোঃ সাদেকুল, উভয় সাং-চর আলাতুলী (বকচর), সর্ব থানা-চঁাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

ঘটনার বিবরণে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বকচর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে কতিপয় মাদক ব্যবসায়ী নৌকাযোগে যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইন তাদের দখলে নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পদ্মা নদী পেরিয়ে বালুগ্রাম ঘাঁটের দিকে আসতেছে।

বিষয়টি জানামাত্রই র‍্যাবের গোয়েন্দা দল দূর্গম রাস্তা পায়ে হেঁটে ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলাতুলী ইউপিস্থ বালুগ্রাম গ্রামস্থ পদ্মা নদীর পাড়ে বালুগ্রাম ঘাঁটের কাছা-কাছি গিয়ে পৌছানোর পরপরই দেখতে পাই যে, ০৩ জন ব্যক্তি তাদের সঙ্গে থাকা ব্যাগসহ ডিঙ্গী নৌকা হতে নেমে দ্রুত গতিতে পদ্মা নদীর তীর হতে পাড়ের দিকে উঠা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কর।

পলানোর চেষ্টাকালে বর্ণিত ঘটনাস্থলে র‍্যাবের টিম ০৩ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং ডিঙ্গী নৌকা নিয়ে অপর ০১ জন ব্যক্তি দ্রুত গতিতে পদ্মা নদীতে নৌকা চালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দখলে থাকা বাজারের ব্যাগের ভিতর হতে উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীগন জানায় যে, তাদের বাড়ী সীমান্তবর্তী হওয়ার সুবাদে তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজত ও দখলে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত বিক্রয় ও সরবারহ করে আসিতেছে।

উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন তাদের দখলে ও হেফাজতে বহন করে অজ্ঞাতনামা ০১জন আসামীর ডিঙ্গী নৌকা যোগে পদ্মা নদী পেরিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থল হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শহরের দিকে আসছিল। ।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে র‍্যাব-৫, র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ০৩ কেজি হেরোইন উদ্ধার পূর্বক ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (০৮ এপ্রিল ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে ০৩ কেজি হেরোইন উদ্ধার' ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 08/04/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD