1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে হেরোইনসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে হেরোইনসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে হেরোইনসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮১৮ Time View
র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে হেরোইনসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে হেরোইনসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৭ জুন ২০২৪ তারিখ রাত্রী- ০৮.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোদালকাটি ভাড়পাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময়ে আসামী মোছাঃ শাহানাজ বেগম (৪৮), স্বামীঃ মোঃ রফিকুল ইসলাম, বর্তমান সাং- কোদালকাটি ভাড়পাড়া, পূর্ব সাং-কোদালকাটি গাইনাপাড়া (যে পাড়াটি বর্তমানে পদ্মা নদী ভাঙ্গনে বিলীন), থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়। ওই সময় আসামীর হেফাজত হতে যথাক্রমে, (ক) হেরোইন- ৪০০ গ্রাম, (খ) নগদ= ১৩,০০০/- (তের হাজার) টাকা উদ্ধার করতে সক্ষম হন। ঘটনার বিবরণে প্রকাশ : র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোদালকাটি ভাড়পাড়া গ্রামস্থ ভারতীয় সীমান্তবর্তী দূর্গম পদ্মার চরে কতিপয় মাদক ব্যবসায়ী নিজ বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উপরোক্ত খবরের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালীন গ্রেফতারকৃত আসামীর বসত বাড়ি ঘেরাও করে ০১ জন ব্যক্তিকে আটক করে ও অপর ০১ জন ব্যক্তি সীমান্তবর্তী অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বসত বাড়ী তল্লাশি করে ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী সম্পর্কে তারা স্বামী ও স্ত্রী। এই দম্পতি পারিবারিক ভাবেই দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে হেরোইনসহ ০১ নারী মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (০৮- জুন ২০২৪ ইং) সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে হেরোইনসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 08/06/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD