1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮১২ Time View
র‍্যাবের অভিযানে রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

্যাবের অভিযানে রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বুধবার ২৬ জুন ২০২৪ তারিখ দিবাগত-রাত ১০-টা ৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন বেড়পাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে করেন। অপারেশন চলাকালীন আসামী মোঃ রবিন শেখ (১৯), পিতা- মোঃ সেলিম, থানা- কাশিয়াডাঙ্গা, রাজশাহী মহানগরীকে গ্রেফতার করেন। ওই সময় তার হেফাজত হতে যথাক্রমে, (ক) ১০৯ বোতল ফেন্সিডিল, (ক) ০১টি মোবাইল ফোন, (গ) ০১টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পেশায় একজন রিক্সাচালক। সে তার পেশাকে কাজে লাগিয়ে চতুরতার সাথে বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনের আড়ালে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল জানতে পারে যে, ২৬/০৬/২০২৪ ইং তারিখ রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গ্রেফতারকৃত আসামী অজ্ঞাত স্থানে যাচ্ছে। এমতাবস্থায় র্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে আটক করে। এ ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪ ইং) সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 27/06/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD