1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আইন-শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আইন-শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আইন-শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ আগস্ট) সোমবার সকালে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নবাগতএম সাইফুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা সবাই মিলে ঝিকরগাছা উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে চাই। এবং সেই সাথে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গড়তে হবে।

বিশেষঅতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন,ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, ঝিকরগাছা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা নান্নু রেজা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম খান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন ঝিকরগাছা ঐতিহ্যবাহী বি এম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশাকুজ্জামান রনি, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,। ঝিকরগাছা কেন্দ্রীয় মসজিদে ইমাম ও মুফতি আকবর হোসাইন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD