1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
অ্যাডভোকেট রনজিত সরকারের সাথে মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সত্যের দর্পণ অ্যাডভোকেট রনজিত সরকারের সাথে মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

অ্যাডভোকেট রনজিত সরকারের সাথে মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আতাউর রহমান
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭৫ Time View

অ্যাডভোকেট রনজিত সরকারের সাথে মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাথে সদ্যঘোষিত মধ্যনগর উপজেলা সহকারী শিক্ষক কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার সাড়ে ১১ টার দিকে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অনানুষ্ঠানিক আলাপ করছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ অ্যাডভোকেট রনজিত সরকার।আলোচনা শেষে মধ্যনগর উপজেলার সদ্যঘোষিত সহকারী শিক্ষক কমিটির নেতৃবৃন্দ ফুলের তোড়া নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় মধ্যনগর উপজেলা সহকারী শিক্ষক কমিটির উপদেষ্টা মাহবুব আলম,বীথি রায়,সভাপতি তিতাস রায়,সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন,সাধারণ সম্পাদক আমিমুল এহসান,সাংগঠনিক সম্পাদক মো.সম্রাট মিয়া সহ সদ্য ঘোষিত কমিটির প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক কমিটির সভাপতি তিতাস রায় বলেন, আমদের কমিটি অনুমোদন হওয়ার পর এই প্রথম আমরা মাননীয় সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করেছি। আমদের যেসব সমস্যা রয়েছে সেগুলো শোনার জন্য আমাদেরকে নিয়ে খুব দ্রুতই তিনি আবারও বসবেন বলে আস্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD