
মধ্যনগরে চায়না দুয়ারী জাল জব্দসহ ১ জেলেকে কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দসহ ১ জেলেকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সোমেশ্বরী নদীর দুগনই ও আবিদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অতীশ দর্শী চাকমা।জব্দকৃত চায়না দুয়ারী জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।সেই সাথে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন১৯৫৯ অনুযায়ী ইমামুল হাসান(২০) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ইমামুল হাসান উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের সাজি রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অতীশ দর্শী চাকমা বলেন,চায়না দুয়ারী জাল আমাদের হাওর ও নদীর প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে দেয়। চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
