1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল - দৈনিক সত্যের দর্পণ আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল

সাদ্দাম উদ্দীন রাজ
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৪০ Time View
আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল

আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে- নরসিংদীর রায়পুরায় দুই ইউনিয়নের ৫হাজার মানুষকে নিয়ে ভাতৃত্ববোধ সুদৃঢ় করতে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে উপজেলার নজরপুর গ্রামে এ আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চান্দেরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দানেশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরত আলী (হরজু), উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস কামাল জুয়েল।

আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল

 

মরজাল ইউপি সদস্য আরিফুজ্জামান আরমান মেম্বারের সঞ্চানালায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান এম এ রব, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক আফজাল, রায়পুরা সরকারি কলেজ প্রভাষক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো জজ মাহমুদ, চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মেম্বার, পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান (মাছু) প্রমূখ। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ দুই ইউনিয়নের নেতৃস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উপজেলার চান্দেরকান্দি ও পলাশতলী এই দুই ইউনিয়নবাসীর মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠান শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস কামাল জুয়েল ও ভাইস চেয়ারম্যান পদে আবিদ হাসান রুবেলের সফলতা কামনা করে দোয়া করা হয়। এসময় আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে প্রায় ৫ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আবিদ হাসান রুবেলের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD