1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাট থানায় ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাট থানায় ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাট থানায় ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯২০ Time View

র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাট থানায় ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২৪ তারিখ সময় বিকাল- ১৭.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুড়িয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন ফেন্সিডিল- ৩০৮ বোতল উদ্ধার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ সাইদুর রহমান (৪০), পিতা- মৃত তমেজ মিস্ত্রী, সাং- আসকরপুর, থানা- চারঘাট, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে অটোভ্যানে করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাষুমন্ডিয়া থেকে বাদুড়িয়া গ্রাম হয়ে তালতলা রোড হয়ে অজ্ঞাত স্থানে মাদকদ্রব্যসহ যাচ্ছে। বিষয়টি অবগত হওয়া মাত্রই র‍্যাবের গোয়েন্দা দল চারঘাট থানাধীন বাদুড়িয়া গ্রামস্থ বাদলের মোড়ে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।

র‍্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা কালীন সৃয় ০১ টি ব্যাটারী চালিত অটোভ্যান বাদলের মোড়স্থ পাঁকা রাস্তার উপর আসলে সিগন্যাল দেওয়া মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি অটোভ্যান হতে নেমে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই ০১টি বড় প্লাস্টিকের ড্রামসহ আটক করে। পরবর্তীতে ড্রামের ভিতর তল্লাশী করে উক্ত ফেন্সিডিল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং নিজেও বিভিন্ন ধরণের মাদক সেবন করে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় রাজশাহী জেলার চারঘাট থানার বিভিন্ন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর চারঘাট থানায় ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২১ এপ্রিল ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাট থানায় ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 21/04/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD