1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৮৫ Time View
র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৩ এপ্রিল ২০২৪ তারিখ সময় রাত্রী- ০৪.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুরমোড়) নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, ফেন্সিডিল-১৬১ বোতল, মোবাইল ফোন- ০১টি, সীমকার্ড- ০২টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ লালু মন্ডল (৫৫), পিতা- মৃত রেজাব আলী, সাং- আলাইপুর (রামসাপুরমোড়), থানা- বাঘা, জেলা- রাজশাহী। ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (রামসাপুরমোড়) গ্রামস্থ ধৃত মাদক ব্যবসায়ী মোঃ লালু মন্ডল (৫৫), পিতা- মৃত রেজাব আলী এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই উল্লিখিত স্থানে অবস্থিত মাদক ব্যবসায়ী মোঃ লালু মন্ডল (৫৫) এর বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ০১ জনকে হাতে নাতে তার বসতবাড়ীর ভিতরে আটক করে। পরবর্তীতে উক্ত বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষের ভিতরে থাকা শয়ন খাঁটের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল উদ্ধার করে। অভিযানে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় রাজশাহী জেলার বাঘা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 23/04/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD