
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় সেতু টেলিকমের ৮লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তার ঘটনায় বিকাশ কোম্পানির প্রতিনিধি (ডিএসও) মিকাইল হোসেনের বিরুদ্ধে(৩০ এপ্রিল) বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হয়েছে। প্রতারক মিকাইল হোসেন ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের ইসলাম আলীর ছেলে। প্রতিদিনের ন্যায় বুধবার (২৯ এপ্রিল) সকালে নিজ কর্মস্থলে বের হলেও এদিন বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুলের সামনে সেতু টেলিকমের অফিসে না ফেরায় ঘটনা জানাজানি হয়।
সেতু টেলিকমের ম্যানেজার তানভীরুজ্জানের করা লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযুক্ত মিকাইল সেতু টেলিকমের ডিএসও হিসেবে গত ০১/০৭/২০২৫ তারিখ থেকে কর্মরত থাকাকালীন এদিন নির্দিষ্ট সময় অফিসে না ফেরাই তাকে খোজাখুজি শুরু করা হয়। ব্যবহৃত ফোন বন্ধ থাকায় তার বাড়িতে যাওয়া হলেও তার বাবাসহ বাড়ির লোকজনের মধ্যে কোনপ্রকার উদ্বেগ লক্ষ করা যায়নি।
ম্যানেজার তানভীরুজ্জানান জানান, মিকাইলের বিকাশ ডিস্ট্রিবিউশনে নিয়োগের সময় তার পিতা ইসলাম আলী ও মাতা নাছিমা বেগম জামিনদার হিসাবে থাকলেও বর্তমানে তাদের ভুমিকা রহস্যজনক। পরিবারের যোগসাজশে প্রতারণার মাধ্যমে মিকাইলের কাছে থাকা কোম্পানির ৮লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলমের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।