1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমিন খন্দকার
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮২৯ Time View

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৫ জুলাই ২০২৪ তারিখ ভোর- ০৫.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে আসামী মোঃ গোলাম মোস্তফা চান্দু (৫১), পিতা- মৃত আলিম উদ্দিন প্রামাণিক, সাং- গোকুলপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে যথাক্রমে, ফেন্সিডিল- ১৭৪ বোতল, মোবাইল ফোন- ০২ টি, সীম কার্ড- ০২ টি উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার বিবরণে প্রকাশ : র‍্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অদ্য ০৫/০৭/২০২৪ ইং তারিখ গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর গ্রামস্থ পলাতক আসামী মোঃ সামাদ এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছিলো।

এ ঘটনার প্রেক্ষিতে র‍্যাবের নিজস্ব গোয়েন্দারা আসামির গতিবিধির উপরে পর্যবেক্ষণ শুরু করেন। ওই সময় র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন এবং ০১ জন আসামিকেও আটক করেন। অভিযানের সময় ০১ জন আসামী কৌশলে র‍্যাব সদস্যদের চোঁককে ফাঁকি দিয়ে রাতের আধারে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা পেশায় বালু ব্যবসায়ী, বালু ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল। তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।

আসামীদ্বয়ের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় দেশের প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা হতে ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (০৫ জুলাই ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ১৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 05/07/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD