1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুখ্যাত মাদক ব্যাবসায়ী সম্রাট ওরফে আবির নাটোরে ৩০৭ বোতল ফেন্সিডিল'সহ র‍্যাবের হাতে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ কুখ্যাত মাদক ব্যাবসায়ী সম্রাট ওরফে আবির নাটোরে ৩০৭ বোতল ফেন্সিডিল'সহ র‍্যাবের হাতে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুখ্যাত মাদক ব্যাবসায়ী সম্রাট ওরফে আবির নাটোরে ৩০৭ বোতল ফেন্সিডিল’সহ র‍্যাবের হাতে গ্রেফতার

রুহুল আমিন খন্দকার
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮২৫ Time View

কুখ্যাত মাদক ব্যাবসায়ী সম্রাট ওরফে আবির নাটোরে ৩০৭ বোতল ফেন্সিডিল’সহ র‍্যাবের হাতে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য শুক্রবার ২৪/০৫/২০২৪ ইং তারিখ নাটোর জেলার সদর থানাধীন পাইকপাড়া নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সম্রাট হোসেন আবির (২৪), পিতা- মৃত আব্দুর রাহমান, সাংচিতলপুকুর, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করা হয়েছে। ওই সময় তার হেফাজত হতে ফেন্সিডিল- ৩০৭ বোতল, মোবাইল ফোন- ০১টি, সীমকার্ড- ০২ টি এবং ক্যারেট- ০২ টি উদ্ধার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে প্রকাশ্য দিবালকে সবজির ব্যবসা করলেও নিজ পেশার আড়ালে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। বর্তমানে মাদক রোধকল্পে আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে মাদক নির্মুলের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিন্তু আসামী সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হওয়ায় সে তার পেশার আড়ালে চতুরতার সাথে বিভিন্ন ছদ্মবেশ ধারণ পূর্বক অভিনব পন্থায় ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

ঘটনার বিবরণ প্রকাশ : র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ধৃত আসামী ইং ২৪/০৫/২০২৪ তারিখ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে সবজি ও আম পরিবহণের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটের ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল লোড করে কৌশলে নাটোর জেলা’সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করার উদ্দেশ্যে যাত্রীবেশে অটোভ্যানে করে নিয়ে যাবে।

এরই প্রেক্ষিতে সে যাওয়ার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা ০২-টি সবজি ও আম পরিবহণের কাজে স্টকের ক্যারেট ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব কর্তৃক আটক হন। উক্ত ০২-টি ক্যারেটের ভিতরে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটে সর্বমোট- ৩০৭ পিচ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় দেশের প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক ৩০৭ পিচ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক একজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (২৪-ই মে ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

কুখ্যাত মাদক ব্যাবসায়ী সম্রাট ওরফে আবির নাটোরে ৩০৭ বোতল ফেন্সিডিল'সহ র‍্যাবের হাতে গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 24/05/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD