
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
সভায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান, আইসিটি অফিসার ওহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারী পরিসংখ্যান অফিসার নাসরিন আক্তার, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঝিকরগাছা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন ও কার্যক্রমের অংশ হিসেবে ১৩ জন সুপারভাইজার ও ১৪০ জন গণনাকারী নিয়োগ সংক্রান্ত বিষয়েও সভায় বিস্তর আলোচনা হয়।
সভায় ফ্যামিলি কার্ড তৈরির ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও গণনাকারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।