
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১২ জুলাই ) রবিবার) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার অফিসার সাফফাত আরা সাঈদ।
ঝিকরগাছা উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: মো: শিহাবুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ,, গণমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে গুরত্বআরোপে আলোচনা করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।