1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২১৬ Time View
দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা

দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধিঃ- কুষ্টিয়া দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা দিলেন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ। ১৬ জানুয়ারী বিকাল ৪ টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হন রেজাউল হক চৌধুরী । বিজয়ী সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী শপথ গ্রহন শেষে আজ ১৬ জানুয়ারী দুপুরে ঢাকায় থেকে লালনশাহ্ সেতু হয়ে দৌলতপুরে আসেন। এ এসময় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হন লালনশাহ্ সেতুতে। তিনি দৌলতপুরে প্রবেশ করেই নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর পরিচালনা গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন রিমন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ সংবর্ধনা প্রদান করেন। এ সময় আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের এম পি। আমি আপনাদের কাছে যে কথা দিয়েছি তা রাখবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD