1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচছা - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচছা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচছা

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯১৬ Time View

ভেড়ামারায় রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচছা

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বিকেলে গ্যারেজ মাঠে রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ভেড়ামারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু কে ফুলেল শুভেচছা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার আতাউর রহমান নায়েব, জাতীয় কোর্স সাবেক ক্যাপ্টেন আফজাল হোসেন, আশরাফুল হোসেন বাচ্চু, বাহিচর ইউনিয়ন পরিষদের মেম্বার আসাদুজ্জামান কচি, তপু, আফখান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, রনি প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু আগামীকাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ খেলায় জয়ের ব্যাপারে খেলোয়াড়দের নানাবিধ পরামর্শ প্রদান করেন। মহিলা খেলোয়াড়দের ও ভূয়সী প্রশংসা করেন এবং আরো বলেন, আগামীকাল মোহিনী মিল মাঠ, কুষ্টিয়াতে বিকেল ৪ টায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর গ্রুপ পর্বের খেলায় ‘খোকসা উপজেলা’র মুখোমুখি হবে ‘ভেড়ামারা উপজেলা’র ফুটবল দল। এ উপলক্ষ্যে খেলোয়াড়দেরকে উদ্ধুদ্ধ করতে আজ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নিয়ে গ্যারেজ মাঠে খেলোয়াড়দের প্রস্তুতি সেশন পরিদর্শন এবং মতবিনিময়।

উপজেলা চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মকুল ভেড়ামারার ঐতিহ্যবাহী এই গ্যারেজ মাঠের ( জুভেন্টাস ক্লাব) অফিসসহ প্রয়োজনীয় কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, এই মাঠ থেকে বহু খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রেখে ভেড়ামারা তথা দেশের মুখ উজ্জ্বল করেছে। সম্ভবনাময় খেলোয়াড়দের জন্য সার্বিক সহায়তা করা হবে। আশাকরি আগামীকাল ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ খেলায় আমরা জয়ী হয়ে আসবো ইনশাআল্লাহ।

ভেড়ামারায় রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচছা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD