1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মশা মাছি আর দুর্গন্ধ এই নিয়ে ভেড়ামারা পৌরবাসী! পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা - দৈনিক সত্যের দর্পণ মশা মাছি আর দুর্গন্ধ এই নিয়ে ভেড়ামারা পৌরবাসী! পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মশা মাছি আর দুর্গন্ধ এই নিয়ে ভেড়ামারা পৌরবাসী! পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯৫ Time View

মশা মাছি আর দুর্গন্ধ এই নিয়ে ভেড়ামারা পৌরবাসী! পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা

ভেড়ামারা প্রতিনিধি – মশা মাছি আর দুর্গন্ধ এই নিয়ে ভেড়ামারা পৌরবাসী। পৌর মেয়র নির্বাচিত হওয়ায় পরপরই ড্রেন পরিস্কার করে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে আজ প্রায় রোডে/ড্রেনের উপর ময়লার স্তপ জমে থাকতে দেখা যায়। পূর্বেও একাধিক বার নিউজ এবং পৌর কাউন্সিলর দেরকে একাধিক বার মৌখিক অভিযোগ করেও তেমন কোন সুরাহ হয়নি। আজ বৃহস্পতিবার সকালে তোলা ছবি দেখলেই পৌরবাসী অনুভব করতে পারবেন কি বেহাল দশা। মশা মাছি আর দুর্গন্ধে নানা রোগ জীবানু ছড়ানোর পাশাপাশি পথদিয়ে চলাচল করার সময় অতিশয় দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ।
ভেড়ামারা পৌরসভার গোডাউন মোড়স্হ শিল্পী ক্লিনিক এর পিছনের রাস্তার উপর প্রায় এমন ময়লার স্তুপ পড়ে থাকতে দেখা যায়। সেই সাথে ড্রেনেও ভরে আছে ময়লার স্তুপ। থানার সামনে দিয়ে বামনপাড়ার রোডের পাশে ধোঁয়া রেস্তোরাঁর ময়লা থেকে শুরু করে অনেক বাড়ির ময়লাও রাস্তার উপর পড়ে থাকায় জনভোগান্তির শেষ নেই। জনমনে প্রশ্ন যারা ময়লা এভাবে ফেলে যায় তারা কি মানুষ? এদের বিরুদ্ধে নেই কেন পদক্ষেপ? তাহলে পৌরসভার কাজ কি? পৌরবাসীর নাগরিক সুবিধা কি?
মশা মাছি আর ময়লার দুর্গন্ধের হাত থেকে এবং যারা এইভাবে ময়লা ফেলে রেখে যায় তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্হা গ্রহণসহ পৌরবাসীকে রক্ষার জন্য পৌর মেয়র এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD