1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
রান্নাঘরে পড়ে ছিলেন মৃত মা, গাছে ঝুলছিল সন্তানের মরদেহ - দৈনিক সত্যের দর্পণ রান্নাঘরে পড়ে ছিলেন মৃত মা, গাছে ঝুলছিল সন্তানের মরদেহ - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

রান্নাঘরে পড়ে ছিলেন মৃত মা, গাছে ঝুলছিল সন্তানের মরদেহ

রওশন আলম
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৩০ Time View

রান্নাঘরে পড়ে ছিলেন মৃত মা, গাছে ঝুলছিল সন্তানের মরদেহ

মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি – পাবনার চাটমোহর ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মানুষের ভিড় চাটমোহর ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মানুষের ভিড়।

পাবনার চাটমোহরে রান্নাঘর থেকে গৃহবধূ ও বাড়ির পাশের একটি গাছ থেকে তাঁর শিশুসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহতরা হলো দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন (৩৫) ও তাঁর ছেলে রিয়াদ হোসেন (৮)। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে তা প্রশাসন ভালো বলতে পারবে।

স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ‘ওই বাড়িতে লাবনী খাতুন, তার শিশু ছেলে ও শাশুড়ি থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে কেউ টাকা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। লাবনী খাতুনের মরদেহ রান্নাঘরে পড়েছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছে ঝুলছিল।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

রান্নাঘরে পড়ে ছিলেন মৃত মা, গাছে ঝুলছিল সন্তানের মরদেহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD