1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫ এর অভিযানে ২৫ কেজি গাঁজা'সহ ট্রাক জব্দ ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫ এর অভিযানে ২৫ কেজি গাঁজা'সহ ট্রাক জব্দ ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫ এর অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ ট্রাক জব্দ ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯০১ Time View
র‍্যাব-৫ এর অভিযানে ২৫ কেজি গাঁজা'সহ ট্রাক জব্দ ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার

্যাব-৫ এর অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ ট্রাক জব্দ ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৬ জুন ২০২৪ ইং তারিখ রাত্রী- ০২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় ২৫ কেজি গাঁজা ও ট্রাক’সহ ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ নাজমুল হক (২৮), পিতা- মোঃ ইয়াকত আলী, সাং- হরিশপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী, ২/ মোঃ রুবেল হোসেন (৩০), পিতা- মোঃ মতিউর রহমান, সাং- বশরী (হাইটেক পার্কের কাছাকাছি), থানা- রাজপাড়া, রাজশাহী মহানগর, ৩/ মোঃ হাবিবুর রহমান (৪৫), পিতা- মৃত কোয়ামত উল্লাহ, সাং- শ্রীরামপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ। তাদের হেফাজত হতে যথাক্রমে, গাঁজা- ২৫ কেজি, পিকআপ- ০১ টি, মোবাইল ফোন- ০৩ টি, সীম কার্ড- ০৪ টি ও নগদ- ৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করতে সক্ষম হন। ঘটনার বিবরণে প্রকাশ : র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্যরা একটি পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর দিকে আসছে। পরবর্তীতে র্যাব এর টহল দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ পাঁকা রাস্তার উপর টহলরত অবস্থায় অভিযান পরিচালনা করেন। র্যাবের টহল চলাকালীন সময়ে একটি ট্রাক’সহ তিন জন মাদক কারবারি আসামিদেরকে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করে ২৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি অবৈধ মাদক ব্যাবসার কার্যক্রম পরিচালনা করছে। গ্রেফতারকৃত আসামীরা ট্রাকে অভিনব পদ্ধতিতে সবজি ও আম পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা’সহ বিভিন্ন মাদক কৌশলে সুদূর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহী’সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় দেশের প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা’সহ ট্রাক জব্দ পূর্বক ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (০৬- জুন ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫ এর অভিযানে ২৫ কেজি গাঁজা'সহ ট্রাক জব্দ ০৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 06/06/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD