1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল - দৈনিক সত্যের দর্পণ চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৯৯ Time View
চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল

চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি : চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার তিনটি উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল বুধবার। উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদর উপজেলা, মহাদেবপুর উপজেলা এবং মান্দা উপজেলা। তিন উপজেলায় ৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ ৩ উপজেলার ৩২৯ কেন্দ্রে ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন ,নওগাঁ সদর উপজেলায় ১২৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৮২ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন। মহাদেবপুর উপজেলায় ৮৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন। মান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন, মহিলা ভোটার ১লাখ ৬২ হাজার ৩৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।

চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD