
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর পক্ষ থেকে ৯ দফা দাবির স্মারক লিপি প্রদান
রাজশাহী প্রতিনিধি – অদ্য ২৩ অক্টোবর রোজ বুধবার বেলা ১.৪৫ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর পক্ষ থেকে ৯ দফা দাবির স্মারক লিপি প্রদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ে উপাচার্য বরাবর ৯ দফা দাবির স্মারক তুলে দেয়া হয় রাজশাহী আঞ্চলিক পরিচালক মোঃ তৌহিদুজ্জামান এর হাতে।এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর বিভাগীয় প্রতিনিধি হাসান শেখ,রাজশাহী কলেজের প্রতিনিধিদের মধ্যে আবুল বাশার, শরিফুল ইসলাম সৌরভ, যুবাইর রশীদ, মো:সাগর আহমেদ, ইয়াসিন আরাফাত এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের প্রতিনিধি খালিদ দিন ওয়ালিদ।স্মারকলিপি প্রদানের পূর্বে মাননীয় পরিচালক এর সাথে সংস্কার নিয়ে বিভিন্ন মতবিনিময় হয়। সংস্কার মূলক স্মারকলিপি দেখে পরিচালক মহোদয় ছাত্রদেরকে স্বাগত জানাই এবং ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।