
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। (২৮ এপ্রিল) সোমবার দুপুরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ ধারা অনুযায়ী ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাগুরা ইউনিয়নের মাগুরা নিউমার্কেট এলাকার চৌগাছা উপজেলার পোলুয়া গ্রামের শরিফুল ইসলামের পুত্র সোহেল রানা এবং ঝিকরগাছাডহর মাগুরা ইউনিয়নের মনজুরুল হকের পুত্র আসাদুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময়গ্রাম্যমান আদালত পরিচালনা করেন অত্র ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার সহ থানা পুলিশের একটি টিম। নির্বাহী অফিসার অত্র এলাকার সকলকে আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।