
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (২৮)নামক এক যুবক মোটরসাইকেল যোগে শার্শা উপজেলার জামতলায় যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ।তৎক্ষণাৎ স্থানীয়রা উভয়কে যশোর সদর হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিনের মৃত্যু হয় । (১৩ এপ্রিল) সোমবার বিকেল সাড়ে তিনটায় গদখালী ইউনিয়নের বেনিয়ালি ব্রাক অফিসের পাশের সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়।
এলাকাবাসী জানান বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী মোহাম্মদ শহিদুল ইসলামের পুত্র নিহত মহিউদ্দিন। এবং একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের পুত্র আহত কামরুল ইসলাম (৩০)
এ ঘটনায় থানায় মামলা হয়েছে কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।