1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View
ঝিকরগাছায় ইউএনওর হস্তক্ষেপে পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা বাজারে জননী সুপার মার্কেটের সামনে কান্নারত অবস্থায় সিয়াম ( ৭) বছর নামের এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় জনসাধারণ । ১৭ এপ্রিল ( শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাজারের জননী সুপার মার্কেটের সামনে কয়েকজন পথচারী শিশুটিকে একা কাঁদতে দেখে এগিয়ে যান। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার বাবা তাকে সেখানে রেখে চলে গেছেন। শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের উত্তর বাঘাইতলা গ্রামে।

উপজেলা প্রশান সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদকে এ বিষয়ে অবহিত হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন,খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখি। সমাজসেবা অফিসার মো. তহিদুল ইসলামকে অবহিত করে শিশুটিকে আমাদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে খুব দ্রুতই তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” এদিকে স্থানীয়রা জানান, শিশুটিকে একা ও অসহায় অবস্থায় দেখে তারা মানবিক দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD