1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় কালবৈশাখীর তান্ডবে: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় কালবৈশাখীর তান্ডবে: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় কালবৈশাখীর তান্ডবে: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)দুপুরে বয়ে যাওয়া এই ঝড়ে উপজেলার বাঁকড়া বাজার সংলগ্ন আলিপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, আলিপুর গ্রামের ইবাদ আলী সরদারের ঘরের ওপর একটি বড় নারিকেল গাছ উপড়ে পড়লে ঘরটি দুমড়েমুচড়ে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। এছাড়া বাঁকড়া বাজার হাইস্কুল রোডের চা বিক্রেতা খোকনের দোকানের চাল উড়ে গিয়ে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে বাঁকড়া বাজার-দিগদানা সড়কের পাশে থাকা বিশাল আকারের চারটি গাছ উপড়ে ধানের ক্ষেতে পড়ে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। গাছগুলো উপড়ে পড়ার সময় রাস্তার একাংশ ধসে যাওয়ায় বর্তমানে সেখানে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দিগদানা গ্রামের নূর ইসলাম ও সাইদুল। এছাড়াও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে গাছ গাছালি, বিভিন্ন ফসল, কলা গাছের বাগান। পেঁপে ক্ষেত, ও আম গাছের গুটি পড়ে গেছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD