
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাঁকড়া জে. কে. মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ আহাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা জাওয়াদ হেলাল।
ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি অধ্যাপক মামুনুর রহমান, অফিস সম্পাদক মোঃ জয়নুল আবেদীন ও বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যডভকেট হাবিব কায়সার।
এছাড়াও জামায়াতে ইসলামী ও যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়