1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় চেতনা নাশক স্প্রে করেস র্বস্ব লুট। পরিবারের ৬জন হাসপাতলে ভর্তি - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় চেতনা নাশক স্প্রে করেস র্বস্ব লুট। পরিবারের ৬জন হাসপাতলে ভর্তি - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় চেতনা নাশক স্প্রে করেস র্বস্ব লুট। পরিবারের ৬জন হাসপাতলে ভর্তি

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৭৬ Time View

ঝিকরগাছায় চেতনা নাশক স্প্রে করেস র্বস্ব লুট। পরিবারের ৬জন হাসপাতলে ভর্তি

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে।

যশোরের ঝিকরগাছায় চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি বাড়িতে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। গতকাল (৩০ এপ্রিল)  দিবাগত রাত ৩ টার দিকে মোবারকপুর গ্রামের রেজাউল খানের বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভিকটিম মোঃ রেজাউল খানের (৬৫) বাড়িতে ঢুকে ঘুমন্ত পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ প্রয়োগে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় ভিকটিম রেজাউল খান (৬৫), তার সহধর্মিনী ওয়াহিদা খানম বলাকা (৫৫), মিম সাইকেল স্টোরের স্বত্বাধিকারী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ব্যারিস্টার (৪৮), তার সহধর্মিনী সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক সুলেখা খাতুন (৩৮),

সুলেখার বোন সুলতা(২৫) অচেতন অবস্থায় পড়ে আছে। তবে সুলেখার শিশু কন্যা খুকুমণি(১)স্বাভাবিক অবস্থায় ছিল। এদিকে ঘটনাস্থলে গেলে জাহিদুল ইসলামের বড় ছেলে রেজাউল খানের নাতি বিএম হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র প্রাপ্য(১৬)বলেন প্রতিদিনের মতো আমরা সবাই মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া করে যার যার ঘরে ঘুমাতে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে  ঘরের দরজা খোলা এবং আমার আব্বু আম্মু নানা-নানি,খালা সবাই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মামা হাসিব আশরাফ তাজকে খবর দেই। পরে তাজ ও স্থানীয় জনগণ পরিবারের সদস্যদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় (সম্ভবত রাত ৩টা) ঘরের খোলা জানালা দিয়ে কোন একটি লাঠির সাহায্যে দুর্বৃত্তরা ঘরের সিট কিনি খুলে ঘরের প্রবেশ করে আনুমানিক দুই ভরি স্বর্ণ (কানের দুল ,গলার চেইন ও আংটি) সহ নগদ ১৫০০০০/ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD