
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৈনিক সত্যের দর্পণ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি কার্ড গ্রহণ করেছেন সাংবাদিক খালিদ হাসান রবিন।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা খালিদ হাসান রবিনের হাতে প্রতিনিধি কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সত্যের দর্পণ পত্রিকার সম্পাদক জাকির হোসেন।
প্রতিনিধি কার্ড প্রদান উপলক্ষে উপস্থিত অতিথিরা খালিদ হাসান রবিনের সাংবাদিকতা জীবনের সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি আরও এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে উপস্থিত সবাই ডাঃ কামরুল ইসলাম মনা ও সম্পাদক জাকির হোসেনসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।