1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের - দৈনিক সত্যের দর্পণ নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নাজমুল হক
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০১৩ Time View

নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২রা এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সদরে বদলগাছী ব্রীজ সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

জানা যায়, মঙ্গলবার অটোরিকশা যোগে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। বদলগাছী সদরে ব্রীজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস এসে অটোরিকশাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গণ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) মাহবুবুর আলম বলেন, দূর্ঘটনায় আহতের পর উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD