1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩১ Time View

ভেড়ামারায় ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের দর্পণ প্রতিনিধি – ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম (বার) পিপিএম, এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ’র তত্ত্বাবধানে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম’র নেতৃত্বে মাদক বিরোধী পৃথক অভিযান থানা এলাকা জুড়ে পরিচালনা করা হয়। ভেড়ামারা থানার এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল, এসআই(নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া সংগীয় ফোর্সসহ গত ইং-০২/০৯/২০২৩ তারিখ রাত ১০.৩৫ ঘটিকায় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল সংগীয় অফিসার ও ফোর্সসহ ভেড়ামারা থানাধীন ফকিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা-মৃত সামসের, সাং-গোপিনাথপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
পৃথক অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, ভেড়ামারা থানাধীন চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী (৩৫), পিতা-মোঃ আতর আলী, সাং-চন্ডিপুর পশ্চিমপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৪, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
একই দিন অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া, ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোহাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শুকুরুজ্জামান (২৫), পিতা-মৃত রোকুজ্জামান, সাং-সাতবাড়িয়া গোহাটপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৫, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানিয়েছেন, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী উদ্ধারে বিশেষ অভিযান সহ চুরি এবং যেকোনো প্রকার অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD